শিরোনাম

*** ৪৫ কিলোমিটার যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে *** ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট *** অসত্য তথ্যে ভরপুর আ’লীগের বিলবোর্ড : এম কে আনোয়ার *** জনগণের হৃদয় দখলে ব্যর্থ সরকার বিলবোর্ড দখলে ব্যস্ত : গয়েশ্বর *** ধর্ষক পান্নার সহযোগী সেই প্রকৌশলী গ্রেফতার *** ঈদের পর একদফা আন্দোলন : মির্জা ফখরুল *** ডেমরায় জাল টাকাসহ আটক ১ *** কলকাতায় সুখরঞ্জন বালির আবেদনের শুনানি আজ *** ঢাকার পথে খালেদা জিয়া *** জুলাইতে রেমিটেন্স এসেছে ১২৩ কোটি মার্কিন ডলার *** নিবন্ধন নিয়ে জামায়াতের আপিল খারিজ *** ৮ম ওয়েজ বোর্ড বাস্তবায়নে ‘মন্ত্রিসভা কমিটি’ গঠন *** সাভারে পুলিশের লাঠিপেটায় ২৫ শ্রমিক আহত *** সাভারে রানা প্লাজার সামনে ক্ষতিগ্রস্তদের বিক্ষোভ *** নোয়াখালী থেকে নির্বাচন করতে চান মেজর মান্নান *** সৈয়দ কায়সারকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল *** বেতন-বোনাসের দাবিতে মিরপুরে সড়ক অবরোধ *** ঝিনাইদহে চরমপন্থীকে গুলি করে হত্যা *** হলমার্ক চেয়ারম্যান জেসমিনের জামিন *** তারেককে মিল্কির অবস্থান জানিয়েছি : লোপার স্বীকারোক্তি *** বিলবোর্ডে প্রচার চালিয়ে রক্ষা হবে না : ফখরুল *** ‘জনগণ যাকে নির্বাচিত করবে, তাকেই মেনে নেবো’ *** নীলনক্সা আঁকতেই খালেদা-নওয়াজ সাক্ষাৎ : হাছান মাহমুদ *** বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা নেই : আইন প্রতিমন্ত্রী *** নয়াপল্টনে আওরঙ্গসহ তিন জনের জানাযা সম্পন্ন *** আখাউড়ায় ছাত্রলীগের রেলপথ অবরোধ *** সিলেটে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত *** পাবনায় গণপিটুনিতে তিন ডাকাত নিহত *** ***

Tuesday, August 20, 2013

এয়ারটেল নিয়ে এলো অনলাইন রিচার্জ সুবিধা

দেশের মোবাইল সেবাদাতা এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের গ্রাহকেরা এখন থেকে যে কোনো সময়ে যে কোন জায়গা থেকে অনলাইনের মাধ্যমে তাদের মোবাইল অ্যাকাউন্ট রিচার্জ করার
সুবিধা উপভোগ করতে পারবেন।
সূর্যমূখীর সহায়তায় এয়ারটেলের গ্রাহকদের জন্য একটি অনলাইন রিচার্জ সুবিধা চালু করা হয়েছে। এ অপারেটরের গ্রাহকদের জন্য সূর্যমূখীর একাধিক পে-পয়েন্ট বা অনলাইনে অর্থ পরিশোধের পোর্টাল চালু করা হবে। এ সমঝোতার আওতায় এয়ারটেল গ্রাহকেরা তাদের অ্যাকাউন্ট আরো দ্রুত এবং সহজে রিচার্জ করতে পারবেন।
এ রিচার্জ সেবা গ্রহণে (www.paypoint.com.bd) এ ঠিকানায় নিবন্ধন করতে হবে। ব্যাংক গেটওয়ের চাহিদা অনুযায়ী গ্রাহকদের তাদের পছন্দসই পরিশোধ মাধ্যম নির্বাচন করতে হবে। এ ছাড়াও কার্ড সংক্রান্ত তথ্য দিতে হবে।এ রিচার্জ মূল্য পরিশোধ করা যাবে ভিসা, মাস্টারকার্ড, ডিবিবিএল নেক্সাস কার্ড, কিউ-ক্যাশ কার্ড, বিক্যাশ এবং ডিবিবিএল মোবাইল ওয়ালেট ব্যবহার করে। ডিজিটাল সার্টিফিকেশন এবং এনক্রিপশনের মাধ্যমে সব ধরনের লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
অনলাইনে অর্থ পরিশোধ সুবিধা গ্রাহকদের দৈনন্দিন জীবনের মানোন্নয়নে এয়ারটেল বাংলাদেশের অঙ্গীকার পূরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এ বিষয়ক চুক্তি সই সম্পাদন অনুষ্ঠানে এয়ারটেলের পক্ষে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার রাজনিশ কল, হেড অব সেলস এএমএম গোলাম তওহীদ, হেড অব মার্কেটিং মীর নওবত আলী ও হেড অব ডিস্ট্রিবিউশন মাশরুর চৌধুরী এবং সূর্যমূখীর পক্ষে ছিলেন সিইও ও ব্যবস্থাপনা পরিচালক ফিদা হক।

No comments:

Post a Comment