মহাকাশে যাচ্ছে রোবট কিরোবো
মহাকাশে যাচ্ছে জাপানে তৈরি প্রথম কথা বলা রোবট কিরোবো। আগামী নভেম্বরে অভিযান শুরু করতে যাওয়া দেশটির মহাকাশচারী কচি ওয়াকাতাকে মহাকাশে সঙ্গ দেওয়ার জন্যই পাঠানো হচ্ছে কিরোবোকে।
রোববার জাপানের তেনিগাসিমা দ্বীপ থেকে নামবিহীন একটি রকেটে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দিকে যাত্রা করে রোবটটি। রকেটটিতে শুধু কিরোবোই নয় সেইসঙ্গে স্টেশনে থাকা অন্য নভোচারীদের জন্যও খাদ্য, পানীয়, পোশাকের মতো প্রয়োজনীয় অন্যান্য রসদ নিয়ে যাওয়া হবে।
৩৪ সেন্টিমিটার লম্বা এই কথা বলা রোবটটি মহাকাশ স্টেশনে পৌঁছবে আগামী ৯ আগস্ট।
জানা যায়, দীর্ঘদিনের জন্য নিঃসঙ্গ মানুষকে মেশিনের মাধ্যমে ইমোসনাল সাপোর্ট দেওয়া যায় কিনা সেই গবেষণারই একটি অংশ হিসেবে কেরোবোকে মহাকাশে পাঠানো হচ্ছে।
এক কেজি ওজনের এই কথা বলা রোবটটিযে শুধু কথা বলতে পারে তাই নয়, সেই সঙ্গে এটি নিজের হাত পাও নাড়াচাড়া করতে পারে। বিখ্যাত অ্যানিমেশন চরিত্র অ্যাসট্রো বয় থেকে অনুপ্রাণিত হয়ে বিজ্ঞানীরা এই রোবটটিকে তৈরি করেছেন।

No comments:
Post a Comment