শিরোনাম

*** ৪৫ কিলোমিটার যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে *** ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট *** অসত্য তথ্যে ভরপুর আ’লীগের বিলবোর্ড : এম কে আনোয়ার *** জনগণের হৃদয় দখলে ব্যর্থ সরকার বিলবোর্ড দখলে ব্যস্ত : গয়েশ্বর *** ধর্ষক পান্নার সহযোগী সেই প্রকৌশলী গ্রেফতার *** ঈদের পর একদফা আন্দোলন : মির্জা ফখরুল *** ডেমরায় জাল টাকাসহ আটক ১ *** কলকাতায় সুখরঞ্জন বালির আবেদনের শুনানি আজ *** ঢাকার পথে খালেদা জিয়া *** জুলাইতে রেমিটেন্স এসেছে ১২৩ কোটি মার্কিন ডলার *** নিবন্ধন নিয়ে জামায়াতের আপিল খারিজ *** ৮ম ওয়েজ বোর্ড বাস্তবায়নে ‘মন্ত্রিসভা কমিটি’ গঠন *** সাভারে পুলিশের লাঠিপেটায় ২৫ শ্রমিক আহত *** সাভারে রানা প্লাজার সামনে ক্ষতিগ্রস্তদের বিক্ষোভ *** নোয়াখালী থেকে নির্বাচন করতে চান মেজর মান্নান *** সৈয়দ কায়সারকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল *** বেতন-বোনাসের দাবিতে মিরপুরে সড়ক অবরোধ *** ঝিনাইদহে চরমপন্থীকে গুলি করে হত্যা *** হলমার্ক চেয়ারম্যান জেসমিনের জামিন *** তারেককে মিল্কির অবস্থান জানিয়েছি : লোপার স্বীকারোক্তি *** বিলবোর্ডে প্রচার চালিয়ে রক্ষা হবে না : ফখরুল *** ‘জনগণ যাকে নির্বাচিত করবে, তাকেই মেনে নেবো’ *** নীলনক্সা আঁকতেই খালেদা-নওয়াজ সাক্ষাৎ : হাছান মাহমুদ *** বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা নেই : আইন প্রতিমন্ত্রী *** নয়াপল্টনে আওরঙ্গসহ তিন জনের জানাযা সম্পন্ন *** আখাউড়ায় ছাত্রলীগের রেলপথ অবরোধ *** সিলেটে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত *** পাবনায় গণপিটুনিতে তিন ডাকাত নিহত *** ***

Monday, July 29, 2013


ইচ্ছা করেও ভুল লেখার দিন বুঝি এল ফুরিয়ে

ইচ্ছা করেও ভুল লেখার দিন বুঝি এল ফুরিয়ে। পড়তে হবে না আর বানান বিভ্রান্তিতে। বানান ভুলের ভয় উবে যাবে, মিলবে ফুল-মার্কস। হ্যাঁ, বানান ও
ব্যাকরণগত ভুল শুধরে দিতে সক্ষম, এমন কলম আবিষ্কার করেছেন জার্মানির বিজ্ঞানীরা। লার্নস্টিফট নামের এক প্রযুক্তি প্রতিষ্ঠান সর্বোচ্চ প্রযুক্তিনির্ভর এ কলমটি উদ্ভাবনে উদ্যোগ নেয়। ভুল লেখার সময় কম্পন (ভাইব্রেশন) সংকেত দিয়ে লেখকের দৃষ্টি আকর্ষণ করবে এ কলম। কলমটির আবিষ্কারক ফক ও ম্যানডি ওলস্কি বলেন, আমাদের সন্তান প্রথম যে লেখাটি লিখেছিল, সেটি অনেক ভুলে ভরা ছিল। এ কারণে আমরা এ ধরনের কলম আবিষ্কারে মনঃস্থির করি। তারা মনে করেন, এ কলমের মাধ্যমে শিশুরা নির্ভুল ও দ্রুত লিখতে সক্ষম হবে। নির্মাতা প্রতিষ্ঠান লার্নস্টিফট জানিয়েছে, সব বয়সী মানুষই এ কলম ব্যবহার করে উপকৃত হবে। এই কলমের অভ্যন্তরে স্থাপিত সেন্সর যন্ত্রটি ব্যাকরণগত এবং শব্দগত ভুল ধরতে সক্ষম। সাধারণ যে কোনও ধরনের লেখার পাশাপাশি এই কলম দিয়ে ক্যালিওগ্রাফি মুডেও লেখা যাবে। এ ক্ষেত্রে শুধু মুডটা নির্বাচন (সিলেক্ট) করে নিতে হবে। - Tech zoom24

No comments:

Post a Comment