ঢাকার জন্য প্রথম বাস মানচিত্র চালু
শহরে চলাচলের জন্য একটি ‘বাস মানচিত্র’ তৈরি হয়েছে৷ ফলে ঢাকায় যাওয়া
নতুন কেউ সেটা ব্যবহার করে সহজেই বুঝতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায়
যেতে তাঁকে কোন বাসে উঠতে হবে৷ ঢাকা বাংলাদেশের রাজধানী। এখানে প্রায় দেড় কোটি মানুষ বসবাস করেন। এই দেড় কোটি মানুষের যাতায়াতের প্রধান বাহন হলো বাস। কিন্তু এতদিন ঢাকার কোনো বাস মানচিত্র ছিলো না। একদিকে মানচিত্রের অভাব, অন্যদিকে অত্যাধিক বাসের চাপ ঢাকার যোগাযোগ ব্যবস্থাকে ভঙ্গুর করে রেখেছিল। আশা করা হচ্ছে, ঢাকার প্রথম বাস মানচিত্র সবার জন্যই উপকার বয়ে আনবে।
ঢাকাবাসীর জন্য প্রথম বাস মানচিত্র তৈরি করেছেন ক্যাম্ব্রিজ, ম্যাসাচুস্যাটস এর সোশ্যাল ভেঞ্চার গ্রুপ আরবান লাঞ্চপ্যাড এবং বাংলাদেশের অ্যাডভোকেসি সংস্থা কেওকারাডং। ২০১২ সালের জানুয়ারি মাসে মানচিত্র তৈরির পাইলট প্রজেক্ট হাতে নেয়া হয়। তারা ঢাকার বাস সিস্টেমের তথ্য সংগ্রহের জন্য স্মার্টফোন দিয়ে কিছু স্বেচ্ছাসেবী নামান যারা বিভিন্ন রুটের বাস ট্র্যাক করেন এবং যাত্রীদের মতামত নেন। তারা তথ্য সংগ্রহের জন্য এই প্রক্রিয়াকে ‘ফ্লকসোর্সিং’ বলছেন।
এই প্রকল্পে অর্থায়ন করেছে কিকস্টার্টার। উল্লেখ্য, কিকস্টার্টার হলো যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি প্রতিষ্ঠান, যারা উন্নয়নমূলক এবং সৃজনশীল কাজে অর্থ সংগ্রহে সহযোগিতা করে থাকে।
ঢাকায় বাস সার্ভিসের অব্যবস্থাপনার শেষ নাই, এর উপর বাসস্টপের সুনর্দিষ্টি চিহ্ণিতকরণও সেভাবে করা নেই। ঢাকা শহরের পরিবহণ ব্যবস্থার অনেক সমিতি বা সংগঠন থাকলেও বাস রুট নেটওয়ার্ক ব্যবস্থা বেশ স্বাধীনও বটে। এ সেচ্ছাসেবকদের ইসব সমস্যা প্রথম বাস ম্যাপটি করতে গিয়ে নানান জটিলতায় পর্যবসিত হতে বাধ্য করেছে । তথাপি একটি সফল মানচিত্র তারা ঠিকই দাঁড় করাতে পেরেছে। মানচিত্রটির এক পাতায় রুট সমূহ চিত্রিত হয়েছে এবং অন্য পাতায় বাস এর নম্বর, কোম্পানী নাম এবং ছাড়ায় ও গন্তব্য স্থানের নাম আলাদা ভাবে চিহ্নিত করা হয়েছে।
তবে মানচিত্রটি এখনো আলফা পর্যায়ে রয়েছে৷ অর্থাৎ এপ্রিলে প্রকাশ করা মানচিত্রের উন্নয়নে যে কেউ পরামর্শ দিতে পারবেন৷ সেসবের ভিত্তিতে পরবর্তীতে একটি পরিপূর্ণ মানচিত্র প্রকাশ করা হবে বলে জানা গেছে৷ এখন এতে ৭৫% পর্যন্ত সঠিক ফলাফল পাওয়া যাবে।

No comments:
Post a Comment