আগামী ছয় মাসের মধ্যে ঢাকায় ‘উদ্ভাবনী কেন্দ্র’ স্থাপন করতে যাচ্ছে
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট ইন করপোরেশন। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে
সবুজ সঙ্কেত পেলেই গাজীপুরে
নির্মিয়মান হাইটেক পার্ক-এ ‘গবেষণা ও উন্নয়ন’
কেন্দ্র চালু করবে মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এমন ইচ্ছের কথা
প্রকাশ করেছেন ঢাকায় সফররত মাইক্রোসফট ইন করপোরেশনের দক্ষিণ-পূর্ব এশিয়া
অঞ্চলের মহাব্যবস্থাপক জেমি হারপার।
দ্বিতীয় মেয়াদে তিন দিনের সফরে বাংলাদেশে এসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক বৈঠকে বুধবার এমন ইচ্ছার কথা জানিয়েছেন হারাপর।
হারপার এর আগ্রহকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব নজরুল
ইসলাম খান। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের জন্য মাইক্রসফটের এই আগ্রহ বাংলাদেশের জন্য একটি বড় পাওয়া। সরকারের রূপকল্প বাস্তবায়নে এই উদ্যোগ বাস্তবায়নে মন্ত্রণালয় সর্বাত্মক চেষ্টা করবে।
সূত্র মতে, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করছেন মাইক্রোসফট ইন করপোরেশনের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের মহাব্যবস্থাপক জেমি হারপার।
এর আগে সফরকালে মঙ্গলবার দুপুরে দেশের সবচেয়ে বড় আইটি মার্কেট আইডিবি কম্পিউটার মার্কেট এবং ধানমন্ডিতে কম্পিউটার সোর্স আইটি ব্র্যান্ড শপ পরিদর্শন করেন জেমি হারপার। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে উন্নত দেশের মতো সুবিধা সম্পন্ন এমন একটি বিশেষায়িত ব্র্যান্ড শপ দেখে অভিভূত হার্পার জানান, এই ব্র্যান্ড শপ প্রযুক্তিতে বাংলাদেশের এগিয়ে যাওয়ার স্বাক্ষর বহন করে। মানতেই হবে, আকার দেশটি ছোট হলেও বড় কাজের উদ্যোগে তারা এগিয়ে রয়েছে।
নতুন বার্তা/আইএইচ/জাই

No comments:
Post a Comment