শিরোনাম

*** ৪৫ কিলোমিটার যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে *** ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট *** অসত্য তথ্যে ভরপুর আ’লীগের বিলবোর্ড : এম কে আনোয়ার *** জনগণের হৃদয় দখলে ব্যর্থ সরকার বিলবোর্ড দখলে ব্যস্ত : গয়েশ্বর *** ধর্ষক পান্নার সহযোগী সেই প্রকৌশলী গ্রেফতার *** ঈদের পর একদফা আন্দোলন : মির্জা ফখরুল *** ডেমরায় জাল টাকাসহ আটক ১ *** কলকাতায় সুখরঞ্জন বালির আবেদনের শুনানি আজ *** ঢাকার পথে খালেদা জিয়া *** জুলাইতে রেমিটেন্স এসেছে ১২৩ কোটি মার্কিন ডলার *** নিবন্ধন নিয়ে জামায়াতের আপিল খারিজ *** ৮ম ওয়েজ বোর্ড বাস্তবায়নে ‘মন্ত্রিসভা কমিটি’ গঠন *** সাভারে পুলিশের লাঠিপেটায় ২৫ শ্রমিক আহত *** সাভারে রানা প্লাজার সামনে ক্ষতিগ্রস্তদের বিক্ষোভ *** নোয়াখালী থেকে নির্বাচন করতে চান মেজর মান্নান *** সৈয়দ কায়সারকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল *** বেতন-বোনাসের দাবিতে মিরপুরে সড়ক অবরোধ *** ঝিনাইদহে চরমপন্থীকে গুলি করে হত্যা *** হলমার্ক চেয়ারম্যান জেসমিনের জামিন *** তারেককে মিল্কির অবস্থান জানিয়েছি : লোপার স্বীকারোক্তি *** বিলবোর্ডে প্রচার চালিয়ে রক্ষা হবে না : ফখরুল *** ‘জনগণ যাকে নির্বাচিত করবে, তাকেই মেনে নেবো’ *** নীলনক্সা আঁকতেই খালেদা-নওয়াজ সাক্ষাৎ : হাছান মাহমুদ *** বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা নেই : আইন প্রতিমন্ত্রী *** নয়াপল্টনে আওরঙ্গসহ তিন জনের জানাযা সম্পন্ন *** আখাউড়ায় ছাত্রলীগের রেলপথ অবরোধ *** সিলেটে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত *** পাবনায় গণপিটুনিতে তিন ডাকাত নিহত *** ***

Monday, June 17, 2013

 মঙ্গলে যেতে চায় প্রায় ৭৮ হাজার মানুষ
মৃত্যু নিশ্চিত জেনেও হাজার হাজার মানুষ বসতি গড়তে মঙ্গল গ্রহে যেতে চায়। যেখানে লোহিত এই গ্রহে যেতে পাড়ি দিতে হবে চার কোটি মাইল। গ্রহটিতে পৌঁছতে সময় লাগবে প্রায় সাত মাস। মেইল অনলাইন জানিয়েছে, গ্রহটির বাতাসে কার্বন ডাইঅক্সাইড ৯৫ শতাংশ। তাপমাত্রা মাইনাস
১৩৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৫ ডিগ্রি পর্যন্ত। কিন্তু আবেদনকারীরা এমন পরিবেশে কীভাবে, কত দিন বাঁচা যাবে, তার ব্যাখ্যা খুঁজছেন না। গ্রহটিতে যাবার সময় বিভিন্ন স্তরে মহাকর্ষ বলের পরিবর্তনের কারণে শরীরের ওপর যে ধকল যাবে, তাও কি মোকাবেলা করা সম্ভব? এ প্রশ্নের সঠিক উত্তর পাওয়া কঠিন। যারা যাবেন, তাদের সেখান থেকে আর ফিরিয়ে আনা হবে না- এটি জানানো হয়েছে আগেই। তারপরও হল্যান্ডের কোম্পানি মার্স ওয়ানের প্রকল্পে নির্বাচিত হয়ে মঙ্গলে যেতে দুই সপ্তাহের মধ্যে বিশ্বের বিভিন্ন প্রাপ্ত থেকে আবেদন পড়েছে ৭৮ হাজারের বেশি। উদ্যোক্তাদের ধারণা, সর্বশেষ তারিখ আগামী ৩১ আগস্টের মধ্যে আবেদন পড়বে পাঁচ লাখের মতো। তাদের মধ্য থেকে রিয়েলিটি টিভি শোর মাধ্যমে চূড়ান্তভাবে বাছাই করা হবে চারজনকে। ২০২২ সালে তাদের পাঠানো হবে মঙ্গলে। ২০২৩ সালে তারা সেখানে পৌঁছে শুরু করবেন কলোনি গড়ে তোলার কাজ। এমন প্রক্রিয়ার মধ্য দিয়ে ২০৩৩ সালের মধ্যে পাঠানো হবে মোট ২০ জনকে। মার্স ওয়ান কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ব্যাস ল্যান্সডরপ জানান, ১৮ বছরের বেশি বয়সী যে কেউ আবেদন করতে পারেন ভিডিও যোগাযোগের মাধ্যমে। মঙ্গল গ্রহে যেতে আবেদনের ফি নির্ধারণ হচ্ছে প্রার্থীর দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে। যুক্তরাষ্ট্রের আবেদনকারীর আবেদন ফি ৩৮ ডলার। আবেদন ফি থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে বাছাইয়ের জন্য রিয়েলিটি শো আয়োজনে। এই শো থেকেও আসবে অর্থ, যা প্রকল্প বাস্তবায়নে কাজে লাগানো হবে। দর্শকের ভোটসহ বিভিন্ন দিক বিবেচনায় প্রথমে বেছে নেওয়া হবে ২৪ জনকে। তাদের প্রশিক্ষণ চলবে আট বছর। ভাগ্যবান চারজনকে তাদের মধ্য থেকেই চূড়ান্তভাবে বেছে নেওয়া হবে। তারাই যেতে পারবেন মঙ্গল গ্রহে।

No comments:

Post a Comment